খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।বুধবার সন্ধ্যায় তাঁরা হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি শাহ আলমের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইজিপি মো. আলী হোসেন ফকির জানান, বর্তমানে বিশেষ অভিযান চলছে। খুলনায় দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন পুলিশের ওই সদস্য। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর দুই হাতের রগ কেটে যায়।আইজিপি বলেন, হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।