Dhaka , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম :
বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া ‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু

পোশাক নিয়ে হেনস্তা, জামিনে মুক্ত যুবককে ফুল দিয়ে বরণ

  • Reporter Name
  • প্রকাশ : ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • 2

জামিনে মুক্ত যুবককে ফুল দিয়ে বরণ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

পোশাক নিয়ে হেনস্তার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার যুবক জামিনে মুক্ত হয়েছেন। মুক্ত হওয়ার পর উপস্থিত ‘তৌহিদী জনতা’ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।  ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব বৃহস্পতিবার শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এরপর বিকেল ৩টায় আদালতের হাজতখানা থেকে মুক্তি পান অর্ণব। এরপর ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান আদালতে অর্ণবকে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, অর্ণবের পক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিনের আবেদন করেন। আইনজীবী তার জামিন আবেদনে বলেন, “আসামি এই ঘটনার সাথে জড়িত নন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ ও নিরাপরাধ। তার জামিন মঞ্জুরের জন্য অনুরোধ করছি।”

শাহবাগ থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই আবুল কালাম আজাদ আদালতে জানান, বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন এবং আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে আদালত অর্ণবের জামিন মঞ্জুর করেন।

হেনস্তার অভিযোগে বুধবার শাহবাগ থানায় এই মামলা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, বুধবার দুপুরে জাতীয় যাদুঘরের সামনে থেকে পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার সময় রাজু ভাস্কর্যের কাছে মোস্তফা আসিফ অর্ণব তাকে থামিয়ে ‘পর্দা’ না করার বিষয়ে প্রশ্ন তোলেন। এছাড়াও তিনি ‘ওড়না ঠিক নেই’ বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং যৌনপীড়নের চেষ্টা করেন। ছাত্রীটি প্রক্টরকে ফোন করার চেষ্টা করলে অর্ণব দৌড়ে পালিয়ে যান। পরে ছাত্রীটি অর্ণবের ছবিসহ ঘটনাটি ফেসবুকে পোস্ট করেন। ওই ছবি দেখে অর্ণবকে শনাক্ত করে প্রক্টর অফিসে ডেকে আনা হয়। পরে ছাত্রীটি মামলা দায়ের করলে অর্ণবকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এদিকে, অর্ণবের মুক্তির দাবিতে বুধবার মাঝরাতের পর শাহবাগ থানার সামনে জড়ো হন একদল ব্যক্তি, যারা নিজেদের ‘তৌহিদী জনতা’ বলে দাবি করেন। তারা অর্ণবের মুক্তি না হওয়া পর্যন্ত থানার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। বৃহস্পতিবার আদালত থেকে অর্ণব জামিনে মুক্তি পেলে এই গোষ্ঠী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরণের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া

পোশাক নিয়ে হেনস্তা, জামিনে মুক্ত যুবককে ফুল দিয়ে বরণ

প্রকাশ : ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫