Dhaka , বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম :
বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া ‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু

পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের

  • Reporter Name
  • প্রকাশ : ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • 4

ছবি- সংগৃহীত

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

একইসঙ্গে ভারতের দাবি, নিহতদের সবাই সন্ত্রাসী। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে ২৪টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এই অভিযানে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকে ও বাহাওয়ালপুরে হামলা করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত এবং আরও ৬০ জনের বেশি আহত হয়েছেন, যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে বড় ধরনের ধাক্কা দিয়েছে।

হামলাগুলো বুধবার রাত ১টা ৪৪ মিনিটে চালানো হয়। মূলত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে গত ২২ এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে এই হামলা চালানো হয়। সেই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, “পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মিরের যেসব ঘাঁটি থেকে ভারতের ওপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়, সেগুলোকে টার্গেট করা হয়েছে।”

জ/ক

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া

পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের

প্রকাশ : ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫