Dhaka , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম :
বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া ‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু

জাতীয় নির্বাচন পেছাতেই অনুপাতিক প্রতিনিধিত্ব ও স্থানীয় ভোটের দাবি: সালাহউদ্দিন

  • Reporter Name
  • প্রকাশ : ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 4

ছবি: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচন পেছাতেই আনুপাতিক  প্রতিনিধিত্ব ও স্থানীয় ভোটের দাবি করা হচ্ছে। তিনি বলেন-‘এই দেশের গণতান্ত্রিক জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংগ্রাম করেনি। আমরা ১৭ বছর ধরে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অসংখ্য প্রাণ বিসর্জন দিয়েছি।’

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, যারা অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে কথা বলছেন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন, তাদের উদ্দেশ্য হতে পারে জাতীয় নির্বাচন বিলম্বিত করা কিংবা একেবারেই ঠেকিয়ে দেওয়া।

শনিবার (২৮ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা অনুপাতিক নির্বাচন পদ্ধতির কথা বলছেন, তাদের উদ্দেশ্য রয়েছে। যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান, তাদেরও উদ্দেশ্য রয়েছে। হয় তারা নির্বাচন বিলম্বিত করতে চান, নয়তো বাংলাদেশে আর কোনো নির্বাচনই হোক সেটা চান না—এটাই তাদের উদ্দেশ্য হতে পারে।’

সালাহউদ্দিন বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দেশের মানুষ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, ‘এই দেশের গণতান্ত্রিক জনগণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংগ্রাম করেনি। আমরা ১৭ বছর ধরে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অসংখ্য প্রাণ বিসর্জন দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের যে বিসর্জন, তা এই দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষার প্রতিফলন। একটি সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে সেই গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারব।’

বিএনপির এই নেতা জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি ঐকমত্যের প্রস্তাব যৌথ বিবৃতির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ‘এই প্রস্তাব তখনই কার্যকর হবে, যখন প্রধান উপদেষ্টা উপযুক্ত প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কাছে বার্তা ও নির্দেশনা পৌঁছে দেবেন।’

‘প্রধান উপদেষ্টার দপ্তর, নির্বাচন কমিশন অথবা উভয় পক্ষ যখন জাতিকে জানাবে, তখনই আমরা নিশ্চিত হতে পারব যে ঠিক সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে,’ বলেন সালাহউদ্দিন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া

জাতীয় নির্বাচন পেছাতেই অনুপাতিক প্রতিনিধিত্ব ও স্থানীয় ভোটের দাবি: সালাহউদ্দিন

প্রকাশ : ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫