নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুতের লাইন ঘেঁষে থাকা গাছের ডালপালা ছাঁটাই এবং বিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণকাজের জন্য এ সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন আগ্রান ও পারকোল এলাকার গ্রামগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।নির্ধারিত এই সময়ের মধ্যে গাছের ডালপালা ছাঁটাইয়ের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন করা হবে। তবে কাজের অগ্রগতি ও পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ বন্ধ রাখার নির্ধারিত সময়ে কিছুটা পরিবর্তন হতে পারে।সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।