Dhaka , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম :
বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া ‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু

খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ

  • Reporter Name
  • প্রকাশ : ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • 4

খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

জামায়া‌তের নির্ভরযোগ্য সূত্র জানায়, শ‌নিবার (১৩ এপ্রিল) বিকালে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমা‌নের কিংস্টনের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সা‌বেক প্রেস সেক্রেটারির স্ট্যাটাসের সূত্র ধ‌রে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিষয়‌টি ভাইরাল হয়।

যুক্তরাজ‌্য জামায়া‌তের দায়িত্বশীল এক নেতা নাম না প্রকাশের শর্তে এ প্রতিবেদককে জানান, বিএন‌পির দায়িত্বশীল কেউ যেহেতু এখন পর্যন্ত বিষয়‌টি নি‌য়ে বক্তব্য দিচ্ছেন না, তাই জামায়াতও এ নি‌য়ে কৌশলগত কার‌ণে কথা বল‌তে চায় না। জামায়াত বিষয়‌টি আগ বাড়িয়ে মিডিয়ায় বলেছে— সেই দায় নি‌তে চায় না দলটির এই নেতা।

যুক্তরাজ‌্য বিএন‌পি সভাপতি এম এ মালেক বলেন, এ ব্যাপারে তার কিছু জানা নেই।

বিষয়টি নিয়ে মারুফ কামাল খান মঙ্গলবার রা‌তে এ প্রতিবেদককে বলেন, স্ট্যাটাসেই সব বলা আছে। সেটাই উদ্ধৃত কর‌তে পারেন।

বৈঠকের বিষয়ে জানতে চেয়ে মঙ্গলবার মধ্যরাতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

লন্ডনের স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত বৈঠকটি সম্পর্কে বিএনপির একটি সূত্র জানায়, সম্ভাব্য আগামী নির্বাচন ও আসন কেন্দ্রিক চিন্তাভাবনা থেকেই বেগম জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের শীর্ষ নেতারা। এর আগে গত বছর লন্ডনে গেলেও তারেক রহমানের সঙ্গে কোনও সাক্ষাৎ হয়নি জামায়াত আমিরের।

জ/ক

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া

খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ

প্রকাশ : ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫