Dhaka , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম :
বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া ‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৯

  • Reporter Name
  • প্রকাশ : ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • 3

একটি বিমান হামলার পরে গাজা থেকে ধোঁয়া উঠছে। ছবি: আল জাজিরা

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে। সোমবার (২১ এপ্রিল) নতুন হামলায় কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসকরা জানান, ইসরায়েলি সেনাবাহিনী এবার শরণার্থী শিবিরের তাঁবুকেও লক্ষ্যবস্তু করেছে। গাজার একটি ক্যাম্পে হামলায় তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ করে অঞ্চলটিকে কয়েকটি ভাগে বিভক্ত করেছে। গাজার ৬৯ শতাংশ এলাকাকে এখন ‘নো-গো জোন’ (নিষিদ্ধ অঞ্চল) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় পশ্চিম তীরেও ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার হামাসের ওপর চাপ বাড়াতে জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বন্দীদের আবারও গ্রেফতারের পরিকল্পনা করছে। ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরেও উত্তেজনা বাড়ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি করায় নেতানিয়াহু তাদের বিরুদ্ধে “শক্তিশালী জবাব” দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, গাজাবাসী রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গাজায় চলমান সংকটের সময় পোপ ফ্রান্সিস ফিলিস্তিনিদের সঙ্গে নিয়মিত ভিডিও বার্তা বিনিময় করে মানবিক সংহতি জানিয়েছিলেন।

(সূত্র: আল জাজিরা)

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৯

প্রকাশ : ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫