Dhaka , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম :
বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া ‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু

ভারতীয়দের রক্ত টগবগ করছে, হামলাকারীদের জন্য কঠিনতম শাস্তি: মোদি

  • Reporter Name
  • প্রকাশ : ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • 3

আন্তর্জাতিক ডেস্ক, নিউজ ফ্ল্যাশঃ জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতিটি নাগরিকের “রক্ত টগবগ করছে” বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত প্রতিটি ভারতীয় পরিবারের যন্ত্রণায় শোকাহত।

মান কি বাত (মনের কথা) অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীরা কঠিনতম শাস্তি পাবে। সংকটের এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মোদি।  রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

ভারতীয় এই প্রধানমন্ত্রী বলেন, পেহেলগামের এই হামলা; সন্ত্রাসের মদতদাতাদের হতাশা এবং কাপুরুষতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, “কাশ্মিরে শান্তি ফিরছিল, স্কুল-কলেজ ছিল সরব, উন্নয়ন কাজ চলছিল দ্রুত গতিতে, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটক সংখ্যা ছিল রেকর্ড পর্যায়ে, মানুষের আয় বাড়ছিল এবং তরুণদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছিল। দেশের ও কাশ্মিরের শত্রুরা এই অগ্রগতি মেনে নিতে পারেনি।”

মোদি আরও বলেন, দেশের প্রতিটি রাজ্য, প্রতিটি ভাষাভাষী মানুষের হৃদয়ে এই হামলার যন্ত্রণা গভীরভাবে স্পর্শ করেছে। তিনি বলেন, “হামলার সেই ছবি দেখে প্রত্যেক ভারতীয়ের রক্ত টগবগ করছে।”

তিনি আশ্বাস দেন, যারা এই হামলার পেছনে রয়েছে তাদের কঠিনতম শাস্তি দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ভারতীয় এই প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়ের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের ওপর ভর করেই আমরা চূড়ান্তভাবে সন্ত্রাসকে পরাস্ত করব।”

গত ২২ এপ্রিল ভারতশাসিত জম্মু-কাশ্মিরের পেহেলগামের বাইসরান অঞ্চলে হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মিরি বাসিন্দা নিহত হন। এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মোদি বলেন, “আমরা প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করব এবং এমন শাস্তি দেব যা তারা কল্পনাও করতে পারবে না। সময় এসেছে সন্ত্রাসের আশ্রয়স্থল সম্পূর্ণভাবে ধ্বংস করার। ১৪০ কোটি মানুষের দৃঢ় সংকল্প সন্ত্রাসের মদতদাতাদের চূর্ণ করে দেবে।”

এমআই

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া

ভারতীয়দের রক্ত টগবগ করছে, হামলাকারীদের জন্য কঠিনতম শাস্তি: মোদি

প্রকাশ : ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫