Dhaka , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনাম :
বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া ‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু

আজাদ আবুল কালাম অভিনয়শিল্পী সংঘের নতুন সভাপতি, সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু

  • Reporter Name
  • প্রকাশ : ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 3

আজাদ আবুল কালাম নতুন সভাপতি, সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু

বিনোদন ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে আজাদ আবুল কালাম সভাপতি ও রাশেদ মামুন অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজাদ আবুল কালাম আবদুল্লাহ রানাকে হারিয়ে ৩১০ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন। অন্যদিকে, রাশেদ মামুন অপু শাহেদ শরীফ খানকে পরাজিত করে ৩৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন।

নির্বাচনটি শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ ফলাফল ঘোষণা করেন।

নতুন সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার প্রতিক্রিয়ায় বলেন, “সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে নিয়ে অভিনয়শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করব। সরকার থেকে প্রাপ্ত সংঘের জমি ফিরে পাওয়ার বিষয়ে জটিলতা রয়েছে, শপথ নেওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ নেব।”

অন্যান্য পদে বিজয়ীরা:

  • সহ-সভাপতি: আজিজুল হাকিম (৩৬০ ভোট), ইকবাল বাবু (৩৩৬ ভোট), শামস সুমন (২৯৯ ভোট)
  • যুগ্ম সাধারণ সম্পাদক: সুজাত শিমুল (৩০৩ ভোট), রাজিব সালেহীন (২১৩ ভোট)
  • সাংগঠনিক সম্পাদক: মাসুদ রানা মিঠু (২৭৬ ভোট)
  • অনুষ্ঠান সম্পাদক: এম. এ. সালাম সুমন (২৪৭ ভোট)
  • আইন ও কল্যাণ সম্পাদক: সূচনা সিকদার (৩৮৯ ভোট)
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: মুকুল সিরাজ (৪১৮ ভোট)
  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আর. এ. রাহুল (২৫৭ ভোট)

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী:

  • অর্থ সম্পাদক: নুরে আলম নয়ন
  • দপ্তর সম্পাদক: তানভীর মাসুদ

কার্যনির্বাহী সদস্য: ইমরান হাসো (৪৫৮ ভোট), জুলফিকার চঞ্চল (৪৪০ ভোট), শিউলি শিলা (৪৩২ ভোট), সৈয়দ শিপুল (৩৮৯ ভোট), রেজাউল রাজু (৩৬১ ভোট), তুহিন চৌধুরী (৩২৮ ভোট)।

প্রধান নির্বাচন কমিশনার জানান, পরাজিত প্রার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে আপিল করতে পারবেন। চূড়ান্ত ফলাফল ২২ এপ্রিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে ছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

জ/ক

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বেক্সিমকোর তারেক আলমকে ঘিরে আটকের পর রহস্য, প্রশ্নে তদন্ত প্রক্রিয়া

আজাদ আবুল কালাম অভিনয়শিল্পী সংঘের নতুন সভাপতি, সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু

প্রকাশ : ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫