এনআইডি ও জন্মনিবন্ধন সংশোধনে চরম ভোগান্তি: সংসদে ক্ষোভ প্রকাশ এমপিদের

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদ সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষের চরম ভোগান্তির বিষয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক সংসদ সদস্য। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে এই জনদুর্ভোগের বিষয়টি উঠে আসে।
সংসদে প্রথম এ বিষয়ে কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা। তিনি বলেন, এসএসসি সনদ, জন্মনিবন্ধন কিংবা সঠিক নাগরিক সনদপত্র জমা দেওয়ার পরও স্থানীয় নির্বাচন অফিসগুলো থেকে বারবার নোটারি পাবলিক, এফিডেভিট বা অতিরিক্ত কাগজপত্র চাওয়া হচ্ছে। এর ফলে নাগরিকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কাগজপত্র চাওয়ার এই সংস্কৃতি বন্ধে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, অনলাইনে এনআইডি সংশোধনের আবেদন বাতিল বা রিজেক্ট করার ক্ষেত্রে সিস্টেমে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয় না বা ঘাটতি থাকা কাগজপত্রের কথা স্পষ্ট করা হয় না। ফলে নাগরিকদের বারবার ফি দিয়ে নতুন করে আবেদন করতে হয়। আবেদন বাতিলের কারণ স্পষ্টভাবে নোটিফিকেশন বা এসএমএসের মাধ্যমে জানানোর বাধ্যবাধকতা তৈরি করা হবে কি না, সে বিষয়েও তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানও এনআইডি ও জন্মনিবন্ধন সংশোধন প্রক্রিয়ার জটিলতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।
সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ভোটার নিবন্ধনকালে ব্যক্তির তথ্য-উপাত্ত এবং বায়োমেট্রিক যাচাইয়ের পরই জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়। সাধারণ মাধ্যমিক সনদের তথ্যের ভিত্তিতেই এনআইডি সংশোধন করা হয়। তবে শিক্ষাগত যোগ্যতা উচ্চতর থেকে নিম্নতর করা, সনদের নামের সঙ্গে ভিন্নতা থাকা এবং জন্মতারিখ পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে হলফনামা দাখিল করতে হয়।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সংশোধনী আবেদন বাতিলের কারণ নথিতে ও সিস্টেমে লিপিবদ্ধ করা হয় এবং আবেদনকারীর মোবাইল ফোনে বাতিলের এসএমএস পাঠানো হয়। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং দায়িত্বে অবহেলা বা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৯ নভেম্বর ২০২৬, সোমবারএনআইডি ও জন্মনিবন্ধন সংশোধনে চরম ভোগান্তি: সংসদে ক্ষোভ প্রকাশ এমপিদের