শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
সরেজমিন নিউজ

ডামুড্যায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

পাট চাষ ও বীজ উৎপাদন, সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যায় দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গত সোমবার (৯ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৫০ জন চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শঙ্কর রঞ্জন সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন, উপজেলা পাট কর্মকর্তা সুশান্ত মন্ডল সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার ৭ ইউনিয়নের ৫০ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ডামুড্যায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

পাট চাষ ও বীজ উৎপাদন, সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যায় দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গত সোমবার (৯ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৫০ জন চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শঙ্কর রঞ্জন সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন, উপজেলা পাট কর্মকর্তা সুশান্ত মন্ডল সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার ৭ ইউনিয়নের ৫০ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত