সরেজমিন নিউজ

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে বলে পরিবারের দাবি। মাথা ও শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মো. শাহ আলম মোল্লা (৬৭) কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বালিয়াতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

শাহ আলম মোল্লার পরিবারের সদস্যরা জানান, রোববার তাঁর এক নিকটাত্মীয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে প্রয়োজনীয় কেনাকাটা করতে তিনি বালিয়াতলী চৌরাস্তা বাজারে যান।

আহত ব্যক্তির পুত্রবধূ রুনা বেগমের অভিযোগ, খবর পেয়ে কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে তাঁর শ্বশুরকে মারধর শুরু করেন। পরে গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে দেওয়া হয়। হামলায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানেও তিনি আহত হন।

রুনা বেগম অভিযোগ করেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান।

তিনি বলেন, তাঁর কোনো কর্মী বা সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নন। কারা শাহ আলম মোল্লার ওপর হামলা করেছে, সে বিষয়েও তিনি কিছু জানেন না। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে এ অভিযোগ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলি সাহা জানান, আহত শাহ আলম মোল্লার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তবে ডান পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, আহত ব্যক্তির পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত