পটুয়াখালীর দশমিনায় জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও নানা ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এমপি। তিনি বলেছেন, এলাকার শান্তি ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কোনো ধরনের উগ্রতা বা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
শনিবার রাতে দশমিনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান, ওয়াটার ফিল্টার ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জমি দখলের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী নুর বলেন, দলিল যার, জমির মালিকও তিনি। সমাজে অনেক সময় প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের শক্তির জোরে অন্যের জমি দখল করে ভোগ করেন বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, কারও নিজের নামে এক একর জমি থাকলেও প্রভাব খাটিয়ে পাশের আরও জমি দখল করে ভোগ করার প্রবণতা বন্ধ করতে হবে। জমি নিয়ে কোনো ধরনের জোরজবরদস্তি বা দখলদারিত্ব মেনে নেওয়া হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, কার সঙ্গে কে রাজনীতি করেছেন কিংবা কার সঙ্গে কার ছবি রয়েছে—এসব পরিচয় কাউকে অপরাধের দায় থেকে রক্ষা করবে না।
তিনি বলেন, এলাকায় গুন্ডামি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। পরিচয় বা রাজনৈতিক সম্পর্ক দেখিয়ে কোনো অপরাধীকে রক্ষা করার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন এবং মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সিলিং ফ্যান, বিশুদ্ধ পানির জন্য ওয়াটার ফিল্টার এবং ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
.png)
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন