সরেজমিন নিউজ

মার্চে কেক কাটা, সেপ্টেম্বরে কারাগার—যুবলীগের ৩ নেতার জামিন নামঞ্জুর

বরিশালের মুলাদীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় করা মামলায় যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়।

কারাগারে পাঠানো তিনজন হলেন—মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি স্থানে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ঘটনার পর ওই রাতেই পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় মামলা করে।

মামলায় অভিযুক্তদের মধ্যে মঙ্গলবার তিন নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন প্রত্যাখ্যান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ১৭ মার্চ কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল। মামলার অধিকাংশ আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করা তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মার্চে কেক কাটা, সেপ্টেম্বরে কারাগার—যুবলীগের ৩ নেতার জামিন নামঞ্জুর

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বরিশালের মুলাদীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় করা মামলায় যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়।

কারাগারে পাঠানো তিনজন হলেন—মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলামিন শিকদার, জাকির হাওলাদার ও আরিফ হাওলাদার।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ নাজিরপুর ইউনিয়নের একটি স্থানে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ঘটনার পর ওই রাতেই পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় মামলা করে।

মামলায় অভিযুক্তদের মধ্যে মঙ্গলবার তিন নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন প্রত্যাখ্যান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ১৭ মার্চ কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল। মামলার অধিকাংশ আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করা তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সরেজমিন নিউজ

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত