সরেজমিন নিউজ

বেক্সিমকো ফার্মা থেকে বাদ সালমান এফ রহমান: ৯ সদস্যের নতুন পর্ষদ অনুমোদন

দেশের ওষুধ খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং কোম্পানির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে। তাঁকে বাদ দিয়ে গঠিত পুনর্গঠিত পরিচালনা পর্ষদ আজ মঙ্গলবার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসির কমিশন সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বিএসইসিকে জানানো হয়েছিল, কোম্পানির সার্বিক ভবিষ্যৎ, ব্যবসা ও সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় সালমান এফ রহমান নিজে পর্ষদ ছাড়তে সম্মত হয়েছেন। পরবর্তীতে বিএসইসির সবুজ সংকেত পেয়ে পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

পুনর্গঠিত ৯ সদস্যের এই পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন ৩ জন—এ এস এফ রহমান (আহমেদ সোহেল ফসিহুর রহমান), ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ। পর্ষদে ৪ জন স্বতন্ত্র পরিচালক যুক্ত করা হয়েছে, যার ফলে পর্ষদে স্বতন্ত্র পরিচালকদের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি পেল। এছাড়া আইএফআইসি ব্যাংকের প্রতিনিধি হিসেবে ১ জন এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, বেক্সিমকো ফার্মার ইতিহাসে এবারই প্রথম এমডি পদমর্যাদার কাউকে পরিচালনা পর্ষদে স্থান দেওয়া হলো।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে আছেন। আন্তর্জাতিক বাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও মনে করছেন, সালমান এফ রহমানের প্রভাবে কোম্পানির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। শেয়ারবাজার বিশেষজ্ঞদের মতে, পর্ষদ থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি ব্যবসার প্রসার ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুঁজিবাজারের এই শীর্ষ প্রতিষ্ঠানটি চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ৬৯৪ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছিল।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বেক্সিমকো ফার্মা থেকে বাদ সালমান এফ রহমান: ৯ সদস্যের নতুন পর্ষদ অনুমোদন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত