বাগেরহাটে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর দ্বীপ মন্ডল নামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ বিকেলে বাগেরহাট মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করা হয়। এর আগে একই দিন দুপুরে জেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে ওই নারীর বাড়িতে স্থানীয় লোকজন সেই অভিযুক্ত এসআই আটক করেন। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে।
অভিযুক্ত এসআই বাগেরহাট মডেল থানার বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বের কারণে ওই এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল।
পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। এরই মধ্যে অভিযুক্ত এসআইক থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
.png)
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন