সরেজমিন নিউজ

দক্ষিণ কোরিয়ায় থেকেও আদালতে হাজির ‘শাওন’- ভুয়া আসামি দিয়ে জামিনের অভিযোগ

খুলনার দিঘলিয়ায় মারামারি মামলার আসামি ফিরোজ আলম শাওন বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করলেও তার পরিবর্তে শাওন নামে অন্য এক ব্যক্তিকে আদালতে হাজির করে জামিন নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার কয়েক মাস পর বিষয়টি আদালতের নজরে আসে। এ ঘটনায় অভিযুক্ত শাওন ও  তার আইনজীবীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় শনিবার রাতে শাওনের ভাই ফেরদৌস আলম সেতুকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ৬ আগস্ট খুলনা সদর থানায় এ ঘটনায় মামলা করা হয়েছিল।

মামলার নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ১৫ মার্চ রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি বরইতলা ঘাট এলাকায় তরিকুল আমিন নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে অভিযুক্ত শাওন ও তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় তরিকুল আমিন আদালতে মামলা করেন। মামলায় শাওনসহ পাঁচজনকে আসামি করা হয়।

পরে মামলাটি তদন্তের জন্য দিঘলিয়া থানাকে নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে এসআই জামিল হোসেন গত বছরের ২৩ সেপ্টেম্বর শুধু শাওনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।

মামলাটির সাক্ষ্যগ্রহণ চলাকালে আদালত চার্জ গঠনের জন্য দিন নির্ধারণ করলে জানা যায়, আসামি শাওন ১৬ মার্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। তবে মামলার বাদী আদালতকে জানান, শাওন দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন এবং ওই সময় তিনি দেশে ফেরেননি।

বিষয়টি যাচাই করতে গিয়ে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ফাতেমা জান্নাত জামিন নেওয়ার ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পান বলে আদালতের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালতের প্রতিবেদনে বলা হয়, শাওন দেশের বাইরে অবস্থান করলেও তার পরিবর্তে একজন ভিন্ন ব্যক্তিকে আদালতে হাজির করে জামিন নেওয়া হয়। এ ঘটনায় আইনজীবী সরদার শাহজাহান আলী, আসামি শাওন এবং আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

আদালতের নির্দেশে ৬ আগস্ট খুলনা সদর থানায় মামলা রেকর্ড করা হয়। মামলায় শাওনকে প্রধান আসামি এবং তার আইনজীবীকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মেহেদী হাসান খান জানান,আসামি শাওন বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। তার বিরুদ্ধে থাকা মামলায় ভিন্ন একজনকে আদালতে হাজির করে জামিন নেওয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় শাওনের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সরেজমিন নিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দক্ষিণ কোরিয়ায় থেকেও আদালতে হাজির ‘শাওন’- ভুয়া আসামি দিয়ে জামিনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত