প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
পীরগঞ্জে নদী থেকে বালু তোলার দায়ে ২ জনকে জেলা
Arifur Rahman ||
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধ ভাবে বালু তোলার দায়ে ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার সহকারী কমিশনার(ভুমি) এন এম ইসফাকুল কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।
উপজেলা ভুমি অফিস সুত্রে জানা যায়, পীরগঞ্জ উজেলার কোষাবন্দর এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধ ভাবে একটি ট্রাক্টর ট্রলিতে বালু তোলার সময় এর চালক ও সহায়তাকারীকে হাতে নাতে আটক করেন সহকারী কমিশনার। এ সময় বালু বোঝাই ট্রলিটি জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রলি চালক আবুল কালাম ও সহায়তাকারী রাজু ইসলামকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন সহকারী কমিশনার ভূমি। আবুল কালাম উপজেলার ভেলাতৈড় গ্রামের আব্দুর রহিমের এবং রাজু কাঠালবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে।
সহকারী কমিশনার এন এম ইসফাকুল কবীর জানান, বালু ব্যবস্থা আইন লংঘন করার দায়ে ২ জনকে জেল দেওয়া হয়েছে। এবং জব্দ করা হয়েছে ট্রলিটি। জনস্বার্থে এ ধরণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভুমি এন এম ইসফাকুল কবীর।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত