প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
সিরাজদিখানে যুবতীর গোসলের দৃশ্য ভিডিও করায়, বখাটে যুবক আটক।া
Arifur Rahman ||
মুন্সীগঞ্জ সিরাজদিখানে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক কলেজ ছাত্রীর গোসলের দৃশ্য ধারণ করার সময় নূর মোহাম্মদ (২০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
গেলো গতকাল রোববার সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সিরাজদিখান থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে।
আটক নূর মোহাম্মদ পাবনা জেলার সাথিয়া উপজেলার মাঝগাও গ্রামের মোঃ সাইদুলের পুত্র,পেশায় সে রিক্সা চালক ।
কলেজ ছাত্রীর অভিভাবকের বরাত দিয়ে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এস আই) নাহিদ মাসুম জানান, একটি নিচতলা বাড়ির বাথরুমে গোসল করছিলেন ওই কলেজ ছাত্রী । ওই পথ দিয়ে যাওয়ার সময় বখাটে নূর মোহাম্মদ ভেন্টিলেটর ফাকে গোপনে মোবাইল ফোন রেখে ওই ছাত্রীর গোসলের দৃশ্য ধারণ করছিলেন। এ সময় ওই ছাত্রী ভিডিও ধারণের বিষয়টি টের পেলে চিৎকার করেন। পরে লোকজন নূর মোহাম্মদেক আটক করে থানায় ফোন দেন। এরপর ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, ফোন পেয়ে নূর মোহাম্মদ নামের ওই যুবকে আটক করি। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত