প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
কুড়িগ্রামে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সমাবেশা
Arifur Rahman ||
পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রাচারাভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামের চরাঞ্চলের মা ও শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল গুড নেইবাস বাংলাদেশ, কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- গুড নেইবার্স বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপি’র ম্যানেজার রোমিও রতন গোমেজ. মেডিকেল অফিসার ডাঃ তাইফুল ইসলাম পরাগ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- হেল্থ অফিসার মনিরা আক্তার। এতে চরাঞ্চলের দেড় শতাধিক মা ও শিক্ষার্থী অংশ নেয়। পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্বারোপ করে বক্তারা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত