প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
কাঁঠালিয়ায় গণপিটুনিতে চোর নিহতা
Arifur Rahman ||
ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রাক্টর মেশিনের পার্টস ও বিদ্যুতের ট্রান্সফরমা চুরির সময় জনতার হাতে গলধোলাইয়ে রাজ্জাক বয়াতী নামের এক পেশাদার চোর নিহত হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত আড়ইটার দিকে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মুন্সিবাড়ী সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক বয়াতী (৫০) উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মো.সুলতান বয়াতীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি আবু নাছের রায়হান।
স্থানীয় ইউপি সদস্য নিখিল চন্দ্র হালদার ও থানা পুলিশ জানায়, বুধবার রাত ২টার দিকে বাঁশবুনিয়া গ্রামের হায়দার আলী মুন্সির একটি ট্রাক্টর মেশিনের বিভিন্ন ধরনের পার্টস খুলে পরে এ বাড়ীর পাশ্রে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমা খুলতে পুলে ওঠে। টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া দেয়। দলের অন্য সবাই পালিয়ে যেতে পারলেও রাজ্জাককে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। থানা পুলিশ জানায় রাজ্জাক বয়াতীর বিরুদ্ধে কাঁঠালিয়া থানাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি দস্যুতা ও চুরি মামলা রয়েছে।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত