প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
বর্ষার আকাশে শরতের রংা
||
টানা কয়েক দিনের বৃষ্টির পর যেন একেবারে বদলে গেছে সিলেটের প্রকৃতি। মেঘ সরিয়ে নীল আকাশে উঠেছে উজ্জ্বল রোদ, ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘ। বর্ষার মাঝেই চারপাশে ছড়িয়ে পড়েছে শরতের আগাম আবহ। ধুয়েমুছে সতেজ হয়ে ওঠা হাওর, নদী, পাহাড় আর জনপদ মিলিয়ে তৈরি হয়েছে অপূর্ব এক দৃশ্যপট। সিলেট সদরের সালেহপুর, বাউয়াকান্দি ও বাকগুল হাওর এলাকার সেই রূপ ধরা পড়েছে এসব ছবিতে।নীল আকাশে ভেসে থাকা সাদা মেঘের ছায়া পড়েছে হাওরের শান্ত জলেনীল আকাশে যেন মেঘের চূড়াবনের ওপাশের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘ সাদা মেঘের নিচে বসে আছে ফিঙেপানিতে ধরা পড়েছে পুরো আকাশের প্রতিচ্ছবিস্বচ্ছ পানিতে স্পষ্ট হয়ে উঠেছে আকাশের সাদা মেঘের প্রতিবিম্ব পানির ওপর মেলে আছে বর্ষার নির্মল আকাশ, ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘও টানা বৃষ্টির পর নীল আকাশ আর সাদা মেঘে স্বস্তি ফিরেছে জনজীবনে। তাই হাওরে চলছে নিত্যদিনের যাত্রাদুই পাশে হাওর, মাঝখানে সড়ক। টানা বৃষ্টির পর নির্মল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘজলপথে নৌকা, আকাশপথে উড়োজাহাজ—একই আকাশের নিচে দুই ভিন্ন যাত্রার দৃশ্য
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত