প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে আবেদন করেছেন কিা
||
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জনবল নিয়োগে আবেদন চলছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ২১ পদে ৪৩১ জন কর্মী নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে ১৮ জুন সকাল ১০টা থেকে। আগ্রহীরা ১৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।প্রতিষ্ঠানের নাম: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর—
পদের নাম ও সংখ্যা:১. কম্পিউটার অপারেটর: ১টি২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ২টি৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩টি৪. লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি৫. সহকারী লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি৬. গাড়িচালক: ৪টি৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৪টিসেনাবাহিনীতে চাকরি, ৩২১ ক্যাটাগরির ৫৪৮টি বেসামরিক পদে নিয়োগ৮. হিসাব সহকারী (এলডিএ): ৩১টি৯. সহকারী স্টোরকিপার: ১০টি১০. সেলসম্যান: ১টি১১. পানি পাম্পচালক/পাম্পচালক: ৩টি১২. অফিস সহায়ক: ৩২টি১৩. নিরাপত্তা প্রহরী: ৩টি১৪. পোর্টার: ৮৭টি১৫. পরিচ্ছন্নতাকর্মী: ১টি১৬. কপিহোল্ডার: ২৩টি১৭. সহকারী চেকার: ৬টি১৮. মেকানিক (মেকানিক্যাল): ১টি১৯. ইলেকট্রিশিয়ান: ১টি২০. বাইন্ডার: ১৬২টি২১. কাউন্টার (প্রেসের জন্য): ২টিচাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ৪৪, বয়স ৩৫ হলেও আবেদনপ্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখ)। তবে ২, ৩ ও ৮ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।বেপজাতে ৯ম থেকে ২০তম গ্রেডে বড় নিয়োগ, পদ ১১৭আবেদনের সময়সীমা
আবেদন শুরু হবে ১৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।পরীক্ষার ফি
১৩ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য মোট ১১২ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে।বিশেষ দ্রষ্টব্য: যাঁরা এর আগে ২০২৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।*আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনের বিস্তারিত জানতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত