প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা: জাতিসংঘের তথ্যের উৎস নিয়ে প্রশ্ন তুলছে বাংলাদেশা
সরেজমিন রিপোর্ট ||
বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সেল গঠনের চেষ্টা সংক্রান্ত জাতিসংঘের সাম্প্রতিক একটি প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে উঠে আসা তথ্য বিগত সরকারের বিভ্রান্তিকর প্রচারণার অংশ বা প্রোপাগান্ডা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম।আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, উল্লেখিত বিষয়ে জাতিসংঘের সাথে আলোচনা করবে বাংলাদেশ।বাংলাদেশে আল-কায়েদার উপস্থিতি বা তৎপরতা সংক্রান্ত জাতিসংঘের ওই রিপোর্টের সত্যতা নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে এখনো কোনো সুস্পষ্ট তথ্য, প্রমাণ বা উপাত্ত পৌঁছায়নি। পর্যাপ্ত দাপ্তরিক তথ্য না থাকায় এ মুহূর্তে পূর্ণাঙ্গ কোনো মন্তব্য করা সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখার দায়িত্ব পালন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।প্রতিবেদনে দাবি করা তথ্যের মূল উৎস ও ভিত্তি কী—এ বিষয়ে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে জবাব চাওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে শ্যামা ওবায়েদ জানান, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন। তাই তিনি নিজে জাতিসংঘের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও কর্তৃপক্ষের সাথে সরাসরি এ ব্যাপারে কথা বলবেন এবং প্রকৃত সত্য উদঘাটন করবেন।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত