প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রেম ও অর্থ চাওয়ার ফাঁদ? রুখে দিতে আসছে বিশেষ সিকিউরিটি লেয়ারা
সরেজমিন রিপোর্ট ||
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে অপরিচিতদের পাঠানো প্রতারণামূলক বার্তা রুখতে সম্পূর্ণ নতুন এক এআই প্রযুক্তির ওপর ভরসা করছে মেটা। ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা বা 'এন্ড-টু-এন্ড এনক্রিপশন' অক্ষুণ্ণ রেখে সন্দেহজনক বার্তা শনাক্তে শিগগিরই যুক্ত হচ্ছে ‘স্ক্যাম অ্যালার্ট’ নামক নতুন এক টুল।মানি কনট্রোল ডট কম-এর তথ্য অনুযায়ী, মেটা ইতোমধ্যে ফিচারটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।এই অ্যালার্ট ব্যবস্থাটি সম্পূর্ণ ‘অন-ডিভাইস মেশিন লার্নিং’ মডেলে কাজ করবে। এটি কোনো চ্যাট মেসেজ সার্ভারে পাঠাবে না বা মেটার পক্ষ থেকেও তা পড়া হবে না। ব্যবহারকারী সেটিংস থেকে ফিচারটি সক্রিয় করলে ডিভাইসে ছোট একটি এআই মডেল ডাউনলোড হবে। এই মডেল ব্যাকগ্রাউন্ডে থেকে অপরিচিত অ্যাকাউন্ট থেকে আসা তথ্যে প্রতারণার কোনো সূচক আছে কি না, তা স্বয়ংক্রিয়ভাবে খতিয়ে দেখবে।বিশেষ করে—জরুরি অর্থ সাহায্য চাওয়ার ছলনাস্পর্শকাতর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টাভুয়া প্রেমের অভিনয় বা ‘রোমান্স-বেইটিং’-এর মাধ্যমে আর্থিক ফাঁদ তৈরির প্যাটার্নএ ধরনের কোনো অস্বাভাবিক আচরণ মেলামাত্রই গ্রাহকের স্ক্রিনে এক গোপন ‘ওয়ার্নিং ব্যানার’ ভেসে উঠবে।সতর্কবার্তা দেখার পর ব্যবহারকারী সংশ্লিষ্ট প্রেরককে ব্লক করা, রিপোর্ট জমা দেওয়া বা মেসেজটি উপেক্ষা করার পূর্ণ স্বাধীনতা পাবেন। আবার প্রেরক পরিচিত হলে সতর্কবার্তাটি স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে রাখার সুযোগও থাকবে। দুর্ঘটনাবশত কোনো বৈধ বার্তা ভুল সংকেত পেলে, ব্যবহারকারী চাইলে নিজ সম্মতিতে শেষ পাঁচটি বার্তা বিশ্লেষণের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন।সিএনইটি-র উপাত্ত অনুযায়ী, ২০২৫ সালে কেবল যুক্তরাষ্ট্রেই সামাজিক যোগাযোগমাধ্যমের জালিয়াতিতে গ্রাহকদের ক্ষতি হয়েছে ২.১ বিলিয়ন ডলার, যার মধ্যে হোয়াইটঅ্যাপের মাধ্যমে লোকসান ৪২৫ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। দৈনিক ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে এই উদ্যোগ কতখানি কার্যকরী হবে, তা সার্বজনীন চালুর পরই স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত