প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
'টক্সিক' সিনেমার অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন কিয়ারাা
বিনোদন প্রতিনিধি ||
গীতু মোহনদাস পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে ছবির ‘তাবাহি’ গানটিতে কন্নড় সুপারস্টার যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ রসায়ন প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। এসব বিতর্কের মাঝেই ছবিতে নিজের ‘নাদিয়া’ চরিত্রটিতে রূপদানের অভিজ্ঞতা এবং শুটিংয়ের পেছনের অনুভূতি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন কিয়ারা।সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘টক্সিক’-এর শুটিং প্রাঙ্গণ থেকে একটি ছবি শেয়ার করে কিয়ারা আদভানি তাঁর শিল্পীজীবনের পথচলা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সিনেমার সবচেয়ে সুন্দর দিক হলো এটি মানুষকে এমন সব জগতে নিয়ে যায়, যা সাধারণের কাছে অদেখা। নতুন প্রতিটি চরিত্র ও চ্যালেঞ্জ তাঁকে নিজের সীমানা ছাড়িয়ে অচেনা বিষয়কে সহজভাবে গ্রহণ করতে এবং শিখতে সাহায্য করেছে। ভয়ে পিছিয়ে না গিয়ে চ্যালেঞ্জিং কাজে যুক্ত হওয়াই তাঁর কাছে সত্যিকার অর্থেই ব্যক্তিত্বের বিকাশ বলে মনে করেন তিনি।অন্যদিকে, গানটির সাহসী দৃশ্যায়ন ও কিয়ারাকে নিয়ে করা কটূক্তির জবাবে সহশিল্পী যশের অবস্থান ছিল জোরালো। সম্প্রতি ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ অংশ নিয়ে তিনি কটূক্তির কড়া প্রতিবাদ জানান। যশ ব্যাখ্যা করেন যে, গল্পে চরিত্র দুটির গভীর প্রেম ফুটিয়ে তোলার স্বার্থেই চিত্রনাট্যে ওই ধরনের দৃশ্যের প্রয়োজন ছিল। একজন অভিনেতার দৃষ্টিতে এটি শুধুই তাঁদের পেশাগত দায়িত্ব এবং দর্শকরা যেন তা ব্যক্তি-অভিনেতা হিসেবে না দেখে কেবল নাট্যচরিত্র হিসেবে বিবেচনা করেন—এমনটাই প্রত্যাশা তাঁর। এছাড়া পুরো শুটিংজুড়ে কঠিন পরিস্থিতিতেও কিয়ারার পেশাদার মনোভাবের ভূয়সী প্রশংসা করেন যশ।উল্লেখ্য, দক্ষিণী তারকা যশ ও কিয়ারা আদভানি ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে বিগ বাজেটের এই ছবিটির।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত