প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরা
সরেজমিন রিপোর্ট ||
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।রাষ্ট্রপতি নির্বাচনে কয়েকজন সংসদ সদস্য ভোট দিতে পারেননি। অসুস্থতার কারণ দেখিয়ে আগেই ভোটে অনুপস্থিত থাকার কথা জানিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে চিঠি দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এবং চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানাও ভোটগ্রহণে উপস্থিত ছিলেন না।নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২১ আগস্ট শপথ নেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি।নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথ পড়ানোর সাংবিধানিক কর্তৃপক্ষ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মতামত চাওয়ার পর আইন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় ডেপুটি স্পিকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করছেন।সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর জন্য ডেপুটি স্পিকারই যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ২১ আগস্ট শপথের পর আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত