প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
স্বামীর দাফন শেষে মুন্সীগঞ্জ কারাগারে ডা. দীপু মনিা
মুন্সিগঞ্জ প্রতিনিধি ||
প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা এবং দাফন কার্যে অংশগ্রহণ শেষে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরে গেছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দাফন প্রক্রিয়া শেষে কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে দীপু মনিকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং বিকেল ৫টা ৫৮ মিনিটে প্রিজন ভ্যানটি কারাগার চত্বরে প্রবেশ করে।দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. জান্নাত-উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুতে মায়ের উপস্থিতির জন্য জেলা প্রশাসকের নিকট প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন ডা. দীপু মনির কন্যা তনী দীপাভলী নেওয়াজ। আবেদনের প্রেক্ষিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার সাময়িক প্যারোল মঞ্জুর করে প্রশাসন। সেই অনুযায়ী সকালে মুন্সীগঞ্জ কারাগার থেকে তাকে ঢাকায় আনা হয়েছিল এবং নির্ধারিত সময়ের মধ্যেই আনুষ্ঠানিকতা শেষ করে তাকে পুনরায় কারা হেফাজতে নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত