প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
নাম থেকে ইসলাম শব্দ বাদ দিন: জামায়াতকে নুরুল হক নুরা
নিজস্ব প্রতিবেদক ||
দেশে উগ্রবাদের বিস্তার রোধ ও জাতীয় স্বার্থ রক্ষায় রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকার দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও ভবিষ্যৎ নির্বাচিত সরকারকে এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।কুষ্টিয়ায় রাজনৈতিক সংঘাতের ঘটনায় আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।নুরুল হক নুর উল্লেখ করেন, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ এবং ঐতিহাসিক ভূমিকার কারণে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়া জরুরি। তিনি সতর্ক করে বলেন, এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে রাখা না গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এবং বৈশ্বিক উগ্রবাদী চক্রগুলো তাদের তৎপরতার সুযোগ নিতে পারে।বিগত সময়ে নিপীড়নের শিকার হওয়ার কথা বলা হলেও সাম্প্রতিক সময়ে সংগঠনটি আক্রমণাত্মক রূপ ধারণ করছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া সরকারের ওপর চাপ সৃষ্টি করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও পরিচালনা কাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।দলটির অভ্যন্তরীণ নেতৃত্ব ও ধর্মীয় আলোচনার নামে সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টার কঠোর সমালোচনা করে নুরুল হক নুর বলেন, কোনো রাজনৈতিক সংগঠন যদি ধর্মের মূল চেতনার পরিপন্থী কর্মকাণ্ড ও বিতর্কিত অবস্থানকে প্রশ্রয় দেয়, তবে তাদের নামের সাথে ‘ইসলাম’ শব্দ ব্যবহারের নৈতিক অধিকার থাকে না।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত