প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত, ২ পাইলটসহ নিহত ৮া
সরেজমিন রিপোর্ট ||
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজ্যটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি রাডার স্থাপনার কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়।মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।এফএএর প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি আলাস্কার অ্যাংকারেজ থেকে উড্ডয়ন করেছিল। এর গন্তব্য ছিল অ্যাংকারেজ থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কেপ নিউএনহাম।গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর স্থানীয় সময় দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে ঘটনাস্থলে উদ্ধার ও সংশ্লিষ্ট কার্যক্রম শুরু করা হয়।অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসনের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি জানান, বিমানটিতে মোট আটজন ছিলেন। তাদের মধ্যে দুইজন পাইলট এবং ছয়জন যাত্রী।বিমানটি পরিচালনার দায়িত্বে ছিল চার্টার প্রতিষ্ঠান সিকিউরিটি এভিয়েশন।দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানটি কীভাবে বিধ্বস্ত হলো, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত