প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় কথিত অবৈধ ব্যবসার সন্ধান:আটক ১২ বাংলাদেশিা
সরেজমিন রিপোর্ট ||
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের সেরেমবান এলাকায় বাজেট হোটেল ও হোস্টেলকেন্দ্রিক একটি কথিত অবৈধ যৌন ব্যবসার সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এ ঘটনায় স্থানীয় ও বিভিন্ন দেশের নাগরিকসহ ৫৭ জনকে আটক করা হয়েছে।রোববার দুপুরে সেরেমবানের তিনটি পৃথক স্থানে অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা। অভিযানে কুয়ালালামপুরে ইন্দোনেশিয়ার দূতাবাসের কর্মকর্তারাও সহযোগিতা করেন।অভিবাসন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় নাগরিক ছাড়াও ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৬৫ বছরের মধ্যে।কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একটি সংঘবদ্ধ চক্র নিয়মিতভাবে হোস্টেল ও স্বল্পমূল্যের হোটেলগুলোতে বিদেশি নারীদের থাকার ব্যবস্থা করত। এসব কার্যক্রম পরিচালনায় স্থানীয় ও বিদেশি নাগরিকদের কয়েকজন ব্যবস্থাপক বা ‘ক্যাপ্টেন’ হিসেবে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।তদন্তকারীদের ভাষ্য, সংশ্লিষ্ট নারীদের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে প্রতিবার প্রায় ৫০ মালয়েশিয়ান রিঙ্গিত নেওয়া হতো। স্থানীয়দের পাশাপাশি বিদেশি নাগরিকরাও এসব সেবার গ্রাহক ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।অভিবাসন বিভাগের ধারণা, প্রায় এক বছর ধরে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। পুরো ব্যবস্থাটি নির্দিষ্ট লোকজনের মাধ্যমে সমন্বয় করা হতো এবং এর মাধ্যমে বছরে আনুমানিক ৫ লাখ ৪০ হাজার রিঙ্গিত পর্যন্ত আয় করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।অভিযানের পর আটক ব্যক্তিদের অভিবাসন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় নাগরিকদের বিরুদ্ধে কথিত অনৈতিক কার্যকলাপের অভিযোগে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের বিভিন্ন বিধান লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।অভিবাসন বিভাগ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে।দেশটির অভিবাসন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মালয়েশিয়ার প্রচলিত আইন অমান্য করে পরিচালিত যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত