প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
নাগেশ্বরীতে ধানখেতে মিলল মানুষের খণ্ডিত পাঃতদন্তে পুলিশা
নিজস্ব প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া খণ্ডিত পাটি কার, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। একই সঙ্গে শরীরের এই অংশটি কীভাবে ওই স্থানে এসেছে, সেটিও স্পষ্ট নয়।স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশের ধানখেতে খণ্ডিত পাটি পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। পরে পুলিশকে জানানো হলে নাগেশ্বরী থানা থেকে একটি দল ঘটনাস্থলে গিয়ে পাটি উদ্ধার করে।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এর পরিচয় এবং সেখানে আসার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খণ্ডিত পাটির আশপাশে রক্তমাখা একটি পলিথিনও দেখা গেছে। তাঁদের ধারণা, কেউ হয়তো সড়ক দিয়ে যাওয়ার সময় এটি সেখানে ফেলে যেতে পারে। তবে কে বা কখন এটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাঁদের কাছে নেই।পুলিশ বলছে, উদ্ধার করা দেহাংশটি কার এবং কী পরিস্থিতিতে সেখানে এসেছে, তা জানতে তদন্ত চলছে। পাশাপাশি আশপাশের এলাকায় কোনো ব্যক্তি নিখোঁজ রয়েছেন কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত