প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা, শূন্যরেখায় ছয়জনা
সরেজমিন রিপোর্ট ||
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধায় তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে ছয়জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের রামদাসপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা যায়, ভারতের বিএসএফের ১২ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রামদাসপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।এরপর বিএসএফের পক্ষ থেকে তাঁদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা বন্ধ হলেও ছয়জন শূন্যরেখায় অবস্থান করছেন বলে বিজিবি জানিয়েছে।ঘটনার বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছয়জনকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। তাঁদের বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।তবে শূন্যরেখায় থাকা ছয় ব্যক্তির পরিচয় ও তাঁরা কোন পরিস্থিতিতে ভারতীয় ভূখণ্ডে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।সীমান্তে এ ধরনের ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় ও আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত