প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
১৩ বছরেও শেষ হয়নি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত, আবারও সময় পেল পিবিআইা
নিজস্ব প্রতিনিধি ||
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবারও আদালতে জমা দেওয়া হয়নি। প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ১২৯ বার পিছিয়েছে।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ঘোষণা করেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এক যুগ পেরিয়েও শেষ হয়নি তদন্ত২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা দুজনই গণমাধ্যমকর্মী ছিলেন। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।ঘটনার পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। শুরুতে মামলাটির তদন্ত করে থানা-পুলিশ। পরে তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়।তবে ডিবির তদন্তে অগ্রগতি না হওয়ায় পরবর্তী সময়ে মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।তদন্তের দায়িত্ব পিবিআইয়ের হাতেহত্যাকাণ্ডের এক যুগ পর মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। এরপর গত বছরের নভেম্বরে র্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নেয় পিবিআই।পিবিআই দায়িত্ব নেওয়ার পর নতুন করে তদন্ত কার্যক্রম চালানোর কথা জানানো হলেও এখনো আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা পড়েনি।দীর্ঘ সময় ধরে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলাটি দেশের বহুল আলোচিত বিচারাধীন হত্যাকাণ্ডগুলোর একটি হয়ে আছে। প্রতিবার নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না পড়লে আদালত নতুন তারিখ নির্ধারণ করছেন।সর্বশেষ বৃহস্পতিবারও প্রতিবেদন না আসায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে মামলার পরবর্তী অগ্রগতির জন্য।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত