প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারো
নিজস্ব প্রতিনিধি ||
জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ পৌর শহরের কালীতলা বটতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তার সোহেল রানা চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে দেওয়ানগঞ্জ পৌর শহরের বাদে শশারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণের মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত