প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
নেপালে বন্যার ভয়াবহতা বাড়ছেই, প্রাণহানি ৭৩৪—নিখোঁজ আড়াই হাজারের কাছাকাছিা
সরেজমিন রিপোর্ট ||
নেপালে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে দেশজুড়ে এখনও নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। দুর্গম পাহাড়ি অঞ্চল, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোর কারণে নিখোঁজদের উদ্ধারে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে উদ্ধারকারী দলগুলো।রোববার (৩০ আগস্ট) সকালে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র জানা গেছে।কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাদুর্গত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৭৩৪টি মরদেহ ও মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর বন্যায় দেশের একাধিক জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে পাহাড়ি ও দুর্গম এলাকায় পৌঁছানো, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে উঠেছে।দুর্গত মানুষের কাছে খাদ্য, ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে সরকারি সংস্থার পাশাপাশি উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরাও কাজ করছেন। পরিস্থিতির অবনতি হলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে ভারতের নাগরিক সবচেয়ে বেশি—১৬৭ জন। এ ছাড়া চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালি, রাশিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও তুরস্কের কয়েকজন নাগরিককে উদ্ধার করা হয়েছে।এ ছাড়া বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের নাগরিকও রয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিদের তালিকায়। আরও ২১ জনের পরিচয় বা জাতীয়তা নিশ্চিত করা যায়নি।
সাম্প্রতিক এই বন্যাকে নেপালের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, সরকারি সংস্থা ও উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে অভিযান চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত