প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন, তুলে ধরা হবে বৈঠক ও কর্মসূচির বিস্তারিতা
অনলাইন ডেক্স ||
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং তাঁর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং সফরের সার্বিক বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, সফরে ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।বুধবারের সংবাদ সম্মেলনে এসব বৈঠক ও কর্মসূচির বিস্তারিত এবং সফর থেকে বাংলাদেশের প্রত্যাশা ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত