প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
দক্ষিণ কোরিয়ায় থেকেও আদালতে হাজির ‘শাওন’- ভুয়া আসামি দিয়ে জামিনের অভিযোগা
বিশেষ প্রতিনিধি ||
এ ঘটনায় শনিবার রাতে শাওনের ভাই ফেরদৌস আলম সেতুকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ৬ আগস্ট খুলনা সদর থানায় এ ঘটনায় মামলা করা হয়েছিল।পরে মামলাটি তদন্তের জন্য দিঘলিয়া থানাকে নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে এসআই জামিল হোসেন গত বছরের ২৩ সেপ্টেম্বর শুধু শাওনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।বিষয়টি যাচাই করতে গিয়ে খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ফাতেমা জান্নাত জামিন নেওয়ার ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পান বলে আদালতের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।আদালতের নির্দেশে ৬ আগস্ট খুলনা সদর থানায় মামলা রেকর্ড করা হয়। মামলায় শাওনকে প্রধান আসামি এবং তার আইনজীবীকে দ্বিতীয় আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত