প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু ঠেকাতে মাইকিং, খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীরা
সরেজমিন রিপোর্ট ||
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ বেশি এমন এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।সভায় আগামী কয়েক মাস ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে প্রতিরোধমূলক উদ্যোগ বাড়ানো এবং এসব কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করা এবং জুমার খুতবায় মশাবাহিত এ রোগ থেকে বাঁচার উপায় তুলে ধরার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।পাশাপাশি সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।সামগ্রিকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত