প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
সৌদিগামী ১১৮ ফ্লাইট বাতিল: ঢাকায় আটকা ১৮ হাজার যাত্রীা
সরেজমিন রিপোর্ট ||
সৌদি আরবগামী কয়েকটি রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় ১১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে রাজধানী ঢাকায় চরম অনিশ্চয়তায় আটকা পড়েছেন অন্তত ১৮ হাজার ৩৬২ জন যাত্রী, যাদের একটি বড় অংশ প্রবাসী বাংলাদেশি কর্মী।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৫২টি সরাসরি এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট।দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি, সাউদিয়া এয়ারলাইনসের ১৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ভারতের ইন্ডিগো এয়ারলাইনসের সর্বোচ্চ ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ। এর জের ধরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ও সৌদিয়াঞ্চলীয় রুটের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত হয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক-
কপিরাইট © ২০২৬ সরেজমিন নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত