Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক

  • Reporter Name
  • প্রকাশ : ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

ছবি: আলজাজিরা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই দিনে রাজধানী তেহরানের পূর্বদিকে আরেকটি স্কুলেও হামলার ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মিনাবের স্কুলটিতে হামলার পর নিহতের সংখ্যা প্রথমে ৪০ ছাড়িয়ে যায়; পরে তা ৫০ ছাড়িয়েছে বলে নিশ্চিত করা হয়। ঘটনাস্থলের ভিডিও ও ছবি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।

অন্যদিকে তেহরানের পূর্বাঞ্চলে আরেকটি স্কুলে হামলায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছেন বলে মেহর বার্তা সংস্থা জানিয়েছে।

তেহরান থেকে আল-জাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভাল বলেন, মিনাবের হামলাটিকে বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করে আসছে, তারা কেবল সামরিক স্থাপনায় হামলা চালায় এবং ইরানের সরকারকে লক্ষ্য করে, জনগণকে নয়। তবে বেসামরিক নাগরিক হতাহতের এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে হাজারও বেসামরিক নাগরিক হতাহত হন এবং বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

সাম্প্রতিক এই হামলার ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক

প্রকাশ : ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬