রাজশাহী মেডিকেল কলেজে উত্তেজনা / ইন্টার্নশিপ ফেরত চাইতে গিয়ে রামেকে গণধোলাইয়ের শিকার দুই সাবেক ছাত্রলীগ নেতা

ইন্টার্নশিপ ফেরত চাইতে গিয়ে রামেকে গণধোলাইয়ের শিকার দুই সাবেক ছাত্রলীগ নেতা

দুই বছর আগে স্থগিত হওয়া ইন্টার্নশিপের কার্যক্রম পুনরায় শুরু করার সুযোগ চাইতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অবরুদ্ধ ও মারধরের শিকার হয়েছেন ছাত্রলীগের সাবেক দুই নেতা। তারা হলেন কলেজ শাখার সাবেক সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতাল পরিচালকের কার্যালয়ে গেলে তাদের আটকে রাখেন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের বের করে আনার সময় লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এ সময় মারধরের ঘটনাও ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে শুভ ও নাহিদ হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের সঙ্গে যোগাযোগ করছিলেন। তার মাধ্যমেই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলামের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা হয়। পরে তারা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে অবস্থান নেন।
তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে তাদের মারধর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুজনকে পরিচালকের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়।
খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবির সদস্যরা হাসপাতালে পৌঁছান। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিচালকের কক্ষ থেকে তাদের বের করে আনেন।
হাসপাতালের ফটকে আগে থেকেই একটি মাইক্রোবাস রাখা হয়েছিল। শুভ ও নাহিদকে ওই গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন। একপর্যায়ে আবারও মারধরের ঘটনা ঘটে। শুভকে গাড়িতে তোলা সম্ভব হলেও নাহিদ মাটিতে পড়ে যান। তখন কয়েকজন তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। পরে সিআরটি সদস্যরা তাকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন।
এ সময় রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীম ও ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিনসহ দুই সংগঠনের নেতাকর্মীদের ছাত্রলীগবিরোধী স্লোগান দিতে দেখা যায়।
শুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তারা ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আন্দোলনের বিরোধিতায় ভূমিকা রাখার অভিযোগে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে।
সম্প্রতি সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় আবারও ইন্টার্নশিপ করার সুযোগ পেতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন তারা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে যান।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের সময়সীমা শেষ হলেই সরাসরি কাজে যোগ দেওয়ার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী নতুন করে আবেদন করতে হবে। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়া যাবে। তবে শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটি তদন্ত করা প্রয়োজন। যারা তাদের হাসপাতালে আসার ব্যবস্থা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি এস এম তপু বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ এর আগে বিভিন্ন সময়ে নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে—এমন সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হাসপাতাল পরিচালকের কক্ষে বৈঠকের জন্য এসেছিলেন। বিষয়টি জানার পর চিকিৎসক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে পরিচালকের কার্যালয় ঘেরাও করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অন্যদিকে, আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, শুভ ও নাহিদের বিরুদ্ধে পুলিশের কাছে আগে থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে। হাসপাতাল থেকে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিচালকের কক্ষে প্রবেশের চেষ্টা করলে সেখানে থাকা কয়েকজন শিক্ষার্থী বাধা দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করে।

১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবারইন্টার্নশিপ ফেরত চাইতে গিয়ে রামেকে গণধোলাইয়ের শিকার দুই সাবেক ছাত্রলীগ নেতা