Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

অন্তর্বর্তী সরকার আইন প্রণয়নে গোপনীয়তার আশ্রয় নিয়েছে: ইফতেখারুজ্জামান

  • Reporter Name
  • প্রকাশ : ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 1

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকার আইন প্রণয়নের ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিয়েছে। সংস্কার কমিশনের প্রধান হওয়ার পরও তিনি বিভিন্ন মাধ্যম থেকে অধ্যাদেশের খসড়া পেয়ে মতামত দিতে বাধ্য হয়েছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘কর্তৃত্ববাদের পতন-পরবর্তী গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক এক আলোচনায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে এই আয়োজন করা হয়।

তিনি বলেন, “এ সরকারের সময় পাস হওয়া বেশ কয়েকটি অধ্যাদেশের সঙ্গে আমি সম্পৃক্ত হতে পেরেছি। তবে দুদক সংস্কার কমিশনের আশু বাস্তবায়ন প্রস্তাবগুলোর শতভাগই অধ্যাদেশ প্রণয়নের সময় বিবেচনায় নেওয়া হয়নি।”

ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, কমিশনের প্রস্তাবে দুদকের জন্য ‘বাছাই’ ও ‘পর্যালোচনা’ কমিটির কথা বলা ছিল। কিন্তু অধ্যাদেশ তৈরির সময় ‘পর্যালোচনা’ শব্দটি বাদ দেওয়া হয়। পরে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়।

তিনি দেশে সংস্কারের পথে বড় অন্তরায় হিসেবে আমলাতন্ত্রের ভূমিকার কথা তুলে ধরে বলেন, “এর পেছনে হাতিয়ার হিসেবে কাজ করেছে রাজনীতিবিদদের ‘আওয়ার টাইম’ সংস্কৃতি। ১৫ বছর ক্ষমতার বাইরে ছিলাম, এবার আমাদের পালা।” তাঁর মতে, রাজনীতিবিদ ও আমলাতন্ত্রের এমন মানসিকতা দেশের সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

জ/ক

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

অন্তর্বর্তী সরকার আইন প্রণয়নে গোপনীয়তার আশ্রয় নিয়েছে: ইফতেখারুজ্জামান

প্রকাশ : ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫