Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

শাহবাগে সড়ক অবরোধ করে জুলাই বিপ্লবে আহতদের বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশ : ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 0

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই বিপ্লবে আহতরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের এই কর্মসূচির ফলে শাহবাগ মোড় ও সংলগ্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

আহতদের দাবির মধ্যে রয়েছে, স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন আর্থিক সহায়তা এবং পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। এছাড়া, যারা আহত হয়েছেন কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে কর্মক্ষম হয়েছেন, তাদের জন্য মাসিক ১৫ হাজার টাকা ভাতা, এককালীন আর্থিক সহায়তা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

তারা আরও দাবি করেছেন, গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই আইনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টার ঘটনায় সর্বোচ্চ শাস্তির বিধান রাখতে হবে। এছাড়া, আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবিও জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

শাহবাগে সড়ক অবরোধ করে জুলাই বিপ্লবে আহতদের বিক্ষোভ

প্রকাশ : ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫