Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

রোজায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির সিদ্ধান্ত

  • Reporter Name
  • প্রকাশ : ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 1

ফরিদা আখতার

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

আসন্ন রমজান মাসে রাজধানীসহ সারাদেশে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্রয়লার মুরগির মাংস কেজিপ্রতি ২৫০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা এবং ডজনপ্রতি ডিম ১১৪ টাকায় বিক্রি করা হবে। এছাড়া পাস্তুরিত দুধ লিটারপ্রতি ৮০ টাকায় পাওয়া যাবে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান। তিনি বলেন, রমজানের প্রথম দিন থেকেই রাজধানীর ২৫টি স্থানসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা ও মেরুল বাড্ডায় আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হবে।

রমজান জুড়ে প্রতিদিন ৬০ হাজার পিস ডিম, ৬ হাজার লিটার পাস্তুরিত দুধ, ২ হাজার কেজি ব্রয়লার মুরগির মাংস এবং ২ থেকে আড়াই হাজার কেজি গরুর মাংস বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া রাজধানীর বস্তি এলাকায়ও এই পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সমন্বয়ে সারাদেশে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে এই বিপণন কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

রোজায় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির সিদ্ধান্ত

প্রকাশ : ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫