Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

কুয়েট উপাচার্যের ওপর হামলা: সুষ্ঠু তদন্তের দাবি সাদা দলের

  • Reporter Name
  • প্রকাশ : ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • 1

কুয়েটের হল খুলছে আজ, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ফ্ল্যাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গত মঙ্গলবার কুয়েট ক্যাম্পাসে একদল উত্তেজিত শিক্ষার্থী উপাচার্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি জানান সাদা দলের নেতারা।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোরশেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক আবুল কালাম সরকার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। একপর্যায়ে হামলাকারীরা তার ওপর সরাসরি হামলা চালায়, যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি হন।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম এবং একটি গোপন সংগঠনের সঙ্গে যুক্ত। সাদা দলের নেতারা অভিযোগ করেন, “দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত একটি চক্র কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি।”

এমন পরিস্থিতিতে সাদা দলের নেতারা কুয়েট উপাচার্যের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

কুয়েট উপাচার্যের ওপর হামলা: সুষ্ঠু তদন্তের দাবি সাদা দলের

প্রকাশ : ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫