Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

  • Reporter Name
  • প্রকাশ : ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • 1

ফাইল ছবি

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র, শ্রমিক ও জনতা একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি করেছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে আরও উন্নত ও উপযোগী করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, যাতে কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের হার্ডপয়েন্টে ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ‘৭ম জাতীয় কমডেকা’র উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। স্কাউট জীবনের স্মৃতিচারণ করে ড. ইউনূস বলেন, “৭ম কমডেকায় অংশগ্রহণকারীরা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগণের কল্যাণে জনস্বাস্থ্য, স্যানিটেশন নিশ্চিতকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে। জনকল্যাণমূলক কর্মসূচি পালনে বাংলাদেশ সরকার সব সময় স্কাউটের পাশে থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটস অ্যাডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ স্লোগানে শুরু হওয়া ৭ম জাতীয় কমডেকার সমাপনী হবে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার। এবারের কমডেকায় ৪ হাজার রোভার স্কাউট সদস্যসহ মোট ৬ হাজার স্কাউট অংশ নিয়েছে। কমডেকাকে আকর্ষণীয় করে তুলতে ‘সেবা সমূহ’, ‘মঞ্চায়ন ও স্মৃতির সিঁড়ি’, ‘নামে শিক্ষণীয়’ এবং ‘বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কর্মকাণ্ড’সহ বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশ : ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫