Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

মাওয়ায় ট্রলারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

  • Reporter Name
  • প্রকাশ : ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • 1

এবার ট্রলারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরাতন মাওয়া ফেরিঘাট থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এক গৃহবধূ (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। আদালতে ধর্ষণের অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মো. জামাল মোল্লা (২৩), ইয়ামিন মুন্সী (১৯) ও জব্বার শেখ (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৭ ফেব্রুয়ারি) ওই গৃহবধূ তার স্বামীসহ পদ্মা সেতু (উত্তর) থানায় গিয়ে চারজন যুবক কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মামলা দায়ের করে আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, ভুক্তভোগী গৃহবধূ পুরাতন মাওয়া ফেরিঘাট থেকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য নৌকার অপেক্ষা করছিলেন। এ সময় আসামি জামাল মোল্লা ও আবু বকর সিদ্দিক তাকে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রলারে তুলে নেন। পথিমধ্যে ইয়ামিন ও জব্বারও ট্রলারে ওঠেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীপথে নির্জনতার সুযোগ নিয়ে তারা ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে পদ্মা নদীর ডোমরাখালী চরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ৯টার দিকে মাওয়া পুরাতন কোস্টগার্ড স্টেশনের পাশে ভুক্তভোগীকে নামিয়ে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে তারা চলে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

মাওয়ায় ট্রলারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

প্রকাশ : ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫