Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

বঙ্গবন্ধুর ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত

  • Reporter Name
  • প্রকাশ : ০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • 1

বঙ্গবন্ধুর ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত

এবার ঈদে ব্যাংকের শাখা থেকে নতুন নোট বিতরণ করা হবে না। বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত রাখতে হবে। এছাড়া, ব্যাংকের শাখায় যেসব নতুন নোট গচ্ছিত রয়েছে, সেগুলো বিতরণ না করে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাজারে শেখ মুজিবুর রহমানের ছবিসহ যেসব নোট রয়েছে, সেগুলোর ব্যবহার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী এপ্রিল-মে মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে প্রস্তুতি চালাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ব্যাংকের শাখাগুলোতে যেসব নতুন নোট গচ্ছিত রয়েছে, সেগুলো বিতরণ না করে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করে নগদ লেনদেন সম্পাদনেরও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এবার ঈদে নতুন নোট পাবেন না বলে জানানো হয়েছে।

এর আগে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে নতুন টাকা বিতরণ শুরু হবে। ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিতরণের কথা ছিল বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে। ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিতরণের পরিকল্পনা ছিল। তবে এখন সেই কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। তবে বাজারে যেসব নোট রয়েছে, সেগুলোর প্রচলন অব্যাহত থাকবে। নতুন নকশার নোট বাজারে আসতে এপ্রিল-মে মাস লাগতে পারে। নতুন নকশায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা নতুন নোটের নকশায় যুক্ত করা হবে।

টাকা ছাপানোর সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, বিশ্বের মাত্র ৮–১০টি কারখানা থেকে ১৯০টি দেশ টাকা ছাপানোর কাগজ কিনে থাকে। তাই হঠাৎ করে টাকার নকশা পরিবর্তন করে নতুন নোট ছাপানো সম্ভব নয়। এছাড়া, টাকা ছাপানোর কালি, ডাইসসহ অন্যান্য সরঞ্জাম বিদেশ থেকে আনতে হয়। সাধারণত নকশা পরিবর্তন করে নতুন নোট আনতে দুই বছর সময় লাগে। তবে বর্তমান পরিস্থিতিতে দ্রুত সময়ে নতুন নোট আনার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে টাকার নিরাপত্তা ও মান নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

বঙ্গবন্ধুর ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত

প্রকাশ : ০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫