Dhaka , সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম :
‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা ইরানে দুই স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অর্ধ-শতাধিক পাঁচ মামলায় জামিন পেলেও মুক্তি পাননি, নতুন মামলায় গ্রেপ্তার আইভী কেন যুদ্ধ করছে পাকিস্তান-আফগানিস্তান? ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: আমির খসরু দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার

তেলেগু সিনেমায় ডেভিড ওয়ার্নার

  • Reporter Name
  • প্রকাশ : ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • 1

তেলেগু সিনেমায় ডেভিড ওয়ার্নার

নিউজ ডেস্ক, ঢাকা ফ্ল্যাশ

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এবার ক্রিকেট ছেড়ে নাম লেখালেন অভিনয়ের মঞ্চে! ক্রিকেট মাঠে দীর্ঘ ক্যারিয়ারের পর এবার তিনি হাজির হচ্ছেন তেলেগু সিনেমায়। ‘রবিনহুড’ নামের একটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে ওয়ার্নারকে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ডেভিড ওয়ার্নার লেখেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! ‘রবিনহুড’-এর অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত। এটি করতে বেশ উপভোগ করেছি। সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ২৮ মার্চ।’ পোস্টের সঙ্গে সিনেমার পোস্টারও যুক্ত করেন তিনি, যেখানে তার প্রথম ঝলক প্রকাশ পেয়েছে।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় থেকেই তেলেগু সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা জন্মায় ওয়ার্নারের। তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তেলেগু গানের সঙ্গে নাচের ভিডিও পোস্ট করতেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার সরাসরি সিনেমার পর্দায় অভিষেক হচ্ছে তার।

ক্রিকেটে সফল ক্যারিয়ারের পর এবার বিনোদন জগতে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন ওয়ার্নার। তার অভিনীত ‘রবিনহুড’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন নিতিন ও শ্রীলীলা। পরিচালনা করেছেন ভেঙ্কি কুডুমুলা। সিনেমাটি প্রযোজনা করছে মিথ্রি মুভি মেকার্স।

ওয়ার্নারের এই নতুন যাত্রা কেমন হয়, সেটাই এখন দেখার অপেক্ষা!

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

‘রক অ্যান্ড রোল হল অব ফেমের‘ মনোনয়নে ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরা

তেলেগু সিনেমায় ডেভিড ওয়ার্নার

প্রকাশ : ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫